রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এক কেজি ফল ২০ লাখ টাকা

শরীরটাকে সুস্থ-সবল রাখতে ফল খাওয়ার কোনো বিকল্প নেই। অনেক ধরনের ফলই তো আমরা খাই। কিন্তু কেউ যদি এক কেজি ফল খেতে আপনাকে ২০ লাখ টাকা খরচ করতে বলে। কী চোখ কপালে তুললেন।

না রসিকতা করছি না। অবিশ্বাস্য লাগলেও বিষয়টি এমনই। জাপানে একপ্রকার অতি সুস্বাদু ফল পাওয়া যায় যার এক কেজি ফলের মূল্য প্রায় ২০ লাখ টাকা।

ফলটির নাম ইউবারি মেলন। তরমুজ গোত্রের এই ফল দেখতে খুব একটা সুন্দর না হলেও দাম কিন্তু আকর্ষণীয়। এটিকে বিশ্বের সবচেয়ে দামি ফল বলেও দাবি করা হয়।

এক কেজি এই ফলের যা দাম তা দিয়ে একটি সোনার গয়না বা একটি জমিও কিনে নিতে পারেন। তবে এই ফল জাপানে মিললেও সহজলভ্য নয়।

বেশ কয়েকটি প্রতিবেদনের দাবি অনুযায়ী, এক কেজি ইউবারি মেলনের দাম ২০ লাখ টাকা।

কোনো ফল বিক্রেতা বা দোকানে সহজেই এই ফল পাওয়া যাবে, যদি এমনটা ভাবেন তা হলে ভুল হবে। ইউবারি মেলন জাপানের এক বিশেষ বর্গের মানুষের কাছে বিক্রি করা হয়।

বিলাসবহুল খাবার এবং পানীয় যেমন বার্বন, শ্যাম্পেন বা কোবে বিফের মতো ইউবারি মেলন এক বিশেষ পরিবেশের মধ্যে ইউবারি অঞ্চলে চাষ করা হয়।

২০১৯-এ এক জোড়া ইউবারি মেলন বিক্রি হয়েছিল প্রায় ৩২ লাখ টাকায়।

বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদন অনুযায়ী, এই ফল বড় হতে সময় নেয় ১০০ দিন। সারা বছরই ফলে ইউবারি মেলন।

আগ্নেয়গিরি সৃষ্ট মাটি এবং অতিরিক্ত বর্ষণ এই ফল চাষের উপযুক্ত পরিবেশ।

তো সুযোগ পেলে খেয়ে দেখবেন নাকি এই ইউবারি মেলন ফল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com