বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

অপেক্ষার পালা শেষ, ‘হাবিবি’ নিয়ে হাজির নুসরাত ফারিয়া

আরও একবার দর্শক মাতাতে চলে এলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবার প্রকাশ পেলো তার গাওয়া তৃতীয় গান ‘হাবিবি’। আগের দুইটি গানের মতো এই গানের মডেল তিনি নিজেই। রোববার (০৭ নভেম্বর) দুপুরে কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।

‘হাবিবি’ গানের কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। সাড়ে তিন মিনিটের এই গানের ভিডিওতে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন ফারিয়া। গানের সাথে দুর্দান্ত নাচ দিয়েও নজর কেড়েছেন তিনি।

এর আগে, ২০১৮ সালে ‘পটাকা’ এবং এর ২ বছর পর ‘আমি চাই থাকতে’ শিরোনামের গান ও নাচ নিয়ে হাজির হয়েছিলেন এই তারকা। ইউটিউবে প্রথম গানটি ৮২ লাখবার আরেকটি ১ কোটি ৭০ লাখবার দেখা হয়েছে।

বর্তমানে নুসরাত ফারিয়া অভিনীত ‘পাতালঘর’ ও ‘অপারেশন সুন্দরবন’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তে অভিনয় করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com