বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পাঞ্জাবের সিনেমা হলে অক্ষয়ের ‘সূর্যবংশী’ বন্ধ করলো কৃষকরা

মুক্তির পরই চমকে দিয়েছে অক্ষয় কুমার অভিনীত বহু প্রতীক্ষিত ছবি সূর্যবংশী। প্রথম দিন প্রায় ২৬ কোটি রুপি আয় করেছে অ্যাকশনে ভরপুর ছবিটি। কিন্তু শনিবারই (৬ নভেম্বর) কৃষকদের রোষের মুখে পড়তে হল সিনেমাটিকে। ভারতের পাঞ্জাবের হোশিয়ারপুরের সিনেমা হলগুলিতে ছবিটির প্রদর্শনী বন্ধ করলো কৃষকদের একটি দল। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

প্রতিবাদী কৃষকরা জানিয়েছেন, কেন্দ্রের বিরুদ্ধে কৃষকরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাকে সমর্থন করেননি অক্ষয় কুমার। সেই কারণেই এই অভিনেতার ছবি প্রদর্শনী রুখে দিলেন তারা। এমনকি সিনেমা হলের বাইরে সাঁটানো পোস্টারও ছিঁড়ে ফেলেন বিক্ষোভকারীরা। পাশাপাশি জানিয়ে দেন, কেন্দ্র যতদিন না কৃষি আইন প্রত্যাহার করবে, ততদিন অক্ষয়ের সিনেমা প্রদর্শনী বন্ধ রাখতে হবে।

একমাত্র অভিনেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত সাক্ষাৎকার নিয়েছিলেন অক্ষয়। পেয়েছেন জাতীয় পুরস্কারও। ফলে অনেকেই তাকে বিজেপির চোখের মণি বলেই ধরে নেন। সরকার বিরোধী কোনো বিষয়েই মুখ খুলতে দেখা যায় না তাকে। কৃষকদের আন্দোলন নিয়েও কখনও কোনো প্রতিক্রিয়া দেননি। সেই কারণেই এবার তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন কৃষকরা।

উল্লেখ্য, গত বছর নভেম্বরে তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় আন্দোলন শুরু করেছিলেন কৃষকরা। তাদের দাবি ছিল, এই তিন আইনের জন্য লাভের মুখ দেখতে পাবেন না কৃষকরা। সমস্যা মেটাতে কেন্দ্রের সঙ্গে ১১ দফা আলোচনাতেও বসেন কৃষকরা। কিন্তু এখনও পর্যন্ত এর কোনো মীমাংসা হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com