বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁসকারী সেই মন্ত্রীর বিরুদ্ধে মামলা

এনসিপি নেতা তথা ভারতের মহারাষ্ট্রের দাপুটে মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে মানহানির মামলা করলেন আরিয়ান-মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বাবা ধ্যানদেব কচরুজি ওয়াংখেড়ে। মুম্বাই হাইকোর্টে ওই মামলা দায়ের করেছেন তিনি। এই মামলার শুনানি হবে সোমবার (৮ অক্টোবর)। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রমোদতরীতে মাদককাণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান গ্রেফতার ও পরবর্তী তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই সমীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন নবাব। সমীরের আইনজীবী আরশাদ শাইখের বক্তব্য, ওয়াংখেড়ে পরিবারকে ক্রমাগত ‘প্রতারক’ তকমা দিয়ে গিয়েছেন রাজ্যের মন্ত্রী। শুধু তাই নয়, তাদের ধর্মবিশ্বাস নিয়েও প্রশ্ন তুলেছেন। সমীরের মেয়ে ইয়াসমিন ওয়াংখেড়ে পেশায় আইনজীবী। নবাবের বিরুদ্ধে তার কাজেও বাধা দেয়ার অভিযোগ করেছেন আরশাদ।

মানহানির মামলায় ধ্যানদেবের দাবি, ওয়াংখেড়ে পরিবারের ভাবমূর্তি নষ্ট করেছেন নবাব। আদালতের কাছে তার আবেদন, তার পরিবার সম্পর্কে কোথাও কিছু বলা, লেখা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হোক নবাবকে। শুধু তাই নয়, আদালত যেন আরও ঘোষণা করে, এত দিন পর্যন্ত তার পরিবার সম্পর্কে নবাব যেখানে যা মন্তব্য করেছেন, তা অত্যন্ত মানহানিকর। ওয়াংখেড়ে পরিবারকে নিশানা করার জন্য সওয়া এক কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন ধ্যানদেব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com