রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
আবারো মোবাইল ডেটা ছাড়া ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। তবে এ সেবা পেতে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের। সকালে রাজধানীর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে সেবাটি উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
এদিকে নতুনভাবে বিনামূলে ফেসবুক ও মেসেঞ্জারের সেবা চালু করতে বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে বলে জানায় অপারেটরা।
সামাজিক মাধ্যম সম্পর্কিত সেবা বিনামূল্যে প্রদানে বিরতে থাকতে ২০২০ সালে জুলাইয়ে অপারেটরদের নির্দেশ দেয় বিটিআরসি। এতে ১৫ জুলাই থেকে বন্ধ হয়ে যায় ডাটা ছাড়া ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করার সুবিধাটি।
এক বছর পর পুনরায় সেবাটি চালু করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশে ৫ কোটি ফেসবুক ব্যবহারকারী ও ৩ কোটির বেশি মেসেঞ্জার ব্যবহারকারী আছেন।
তাদের তথ্য আদান প্রদান আরো সহজ করতেই চালু করা হচ্ছে সেবাটি। আগামী বছরের মার্চের মধ্যে সেবাটি উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। পুরাতন সেবাটি আংশিক পরিবতর্ন করে নতুন করে চালু করা হয়েছে দাবি বিটিআরসির।
টেলিযোগাযোগমন্ত্রী জানান, সেবাটির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠির তথ্য আদান প্রদান ও যোগযোগ সহজ হবে।
এদিকে, ডিসকভার নামে একটি অ্যাপও উদ্বোধন করা হয় অনুষ্ঠানে। এই অ্যাপে ১৫ মেগাবাইট ডেইলি ব্যাল্যান্সের মাধ্যমে কোনও ডেটা চার্জ ছাড়াই ইন্টারনেট ব্রাউজ করার সুযোগ পাবেন গ্রাহকরা।