বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

একে অপরকে প্রতিরক্ষা সহযোগিতা দিতে সম্মত বাংলাদেশ-ফ্রান্স

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠকের পর দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতার সম্মতিপত্রে সই করেছেন।

এই সম্মতিপত্র সই এর মাধ্যমে দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দক্ষতা বাড়ানোর জন্য আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তি বিনিময়ের মতো বিষয়গুলো যুক্ত রয়েছে। ঢাকা-প্যারিস সম্পর্ককে পরের ধাপে উত্তরণের জন্য অর্থনৈতিক সহযোগিতা, বিশেষ করে ব্যবসা, বিনিয়োগ বাড়ানোর বিষয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১০ নভেম্বর) প্যারিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

ফ্রান্স সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এলিসি প্যালেসে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়েছে। প্রেসিডেন্সিয়াল প্যালেসে পৌঁছালে প্রেসিডেন্সিয়াল গার্ড প্রধানমন্ত্রীকে সালাম জানায়। পরে শেখ হাসিনাকে স্বাগত জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। এরপর সংক্ষিপ্ত বিবৃতি দেয়ার পর তারা মধ্যাহ্নভোজন এবং একান্ত আলোচনায় চলে যান।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দর নগরী গ্লাসগো পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com