মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

চতুর্থ ধাপে ৮৪০ ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৩ ডিসেম্বর

আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে দেশের মোট ৮৪০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে ৩টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার নির্বাচন কমিশন (ইসি) এ ঘোষণা দিয়েছে। রাজধানীতে ইসির কার্যালয়ে এক সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার।

তফসিল অনুযায়ী চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা ২৫ নভেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৯ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর।

পৌরসভা নির্বাচনের প্রার্থীদের এই তফসিল অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন ইসি সচিব।

আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফায় প্রায় ৮৩৮টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় দফায় ১ হাজার ৭টি ইউপিতে ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপে গত ২১ জুন ২০৪টি ইউপি এবং ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com