বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
জেলা সদরে বুধবার রাত-১২টা ১মিনিটে কেক কেটে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলের নেতাকর্মীরা।
সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলুর আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটওয়ারী, যুবলীগ নেতা রহমত উল্যাহ বিপ্লব, সৈয়দ নুরুল আজিম বাবর ও চৌধুরী মাহমুদুন্নবী সোহেল প্রমুখ।