রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
এ্যাম্বুলেন্সে গাঁজা বহনকালে রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতরা হচ্ছে মো. রাজু মিয়া, মো. মুরাদ, মো. সজিব মিয়া, মো. সারোয়ার হোসেন ও মো. মুন্না ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে রমনা মডেল থানার ওয়ারলেস মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম ।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারি পুলিশ কমিশনার রাজন কুমার সাহা জানান, কতিপয় মাদক ব্যবসায়ি এ্যাম্বুলেন্সে গাঁজা এনে রাজধানীর ওয়ারলেস মোড় এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় গাঁজা বহন কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা করা হয়েছে।