বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ক্যান্সার রোগীর অনুদানের জন্য চুল কাটলেন মাধুরীর ছেলে

প্রশংসার বন্যায় ভেসে যাচ্ছে মাধুরী দীক্ষিতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো। তবে বলিউডের এই অভিনেত্রীর কোনো অভিনয়, নাচ, লাইফস্টাইল ভিডিও বা রেসিপি দেখে নয়, ৫৪ বছর বয়সী এই তারকার ছেলে রায়ান এমন একটি পদক্ষেপ গ্রহণ করেছেন, যা দেখে সবাই মা-ছেলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

আমরা সবাই জানি, গত ৭ নভেম্বর ছিল বিশ্ব ক্যান্সার দিবস। আর এই দিনটিতেই মাধুরীর ১৬ বছর বয়সী ছেলে ক্যান্সারে আক্রান্ত রোগীদের অনুদান দেওয়ার জন্য নিজের লম্বা চুল কেটে ছোট করে ফেলেছেন।

সাধারণত ক্যান্সারে আক্রান্ত রোগীদের ক্যামোথেরাপি দেওয়া হয়। যার ফলে তাদের মাথার চুল পড়ে যায়। আর এই বিষয়টি খুব কষ্ট দেয় রায়ানকে। আর এ কারণেই বিশ্ব ক্যান্সার দিবসে নিজের চুল কেটে ছোট করে ফেলার সিদ্ধান্ত নেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রায়ানের চুল কাটার সেই ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে মাধুরী লিখেছেন, ‘সব নায়ক টুপি পরেন না।’

সেই ভিডিওর ক্যাপশনে মাধুরী জানিয়েছেন, ক্যান্সারে আক্রান্ত রোগীদের অনুদান দেওয়ার জন্য রায়ান খুব যত্ন নিয়ে দুই বছর ধরে তার মাথার চুলগুলো বড় করেছে।

জানা গেছে, রায়ানের কাটা এই চুলগুলো দিয়ে ক্যান্সার রোগীদের জন্য উইগ (পরচুলা) তৈরি করা হবে।

শুধু ভক্তরাই নয়, ছেলের এমন উদ্যোগে বেশ গর্বিত মাধুরী ও তার স্বামী ড. শ্রীরাম নেনেও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com