মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
জাতীয় সংসদে আজ ৬টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটি পুর্নগঠনের প্রস্তাব করেন। এর মধ্যে কার্যপ্রণালী বিধি ও পিটিশন কমিটি সংসদ কার্যপ্রণালি বিধি অনুযায়ি স্পিকারের মনোনয়নে পুনর্গঠন করা হয়।
পুনর্গঠিত অন্য কমিটিগুলো হচ্ছে মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসরকারি সদস্য বিল ও বেসরকাটি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটি।