সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০২ অপরাহ্ন
জাতীয় ও জেলা পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখা সরকারি ও বেসরকারি পর্যায়ে ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাবে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার। এ জন্য ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার নীতিমালা-২০২১’ প্রণয়ন করেছে সরকার।
জাতীয় পর্যায়ে ব্যক্তির ক্ষেত্রে দুই লাখ টাকা ও দলের ক্ষেত্রে প্রতিজন এক লাখ টাকা এবং জেলা পর্যায়ে ব্যক্তির ক্ষেত্রে এক লাখ ও দলের ক্ষেত্রে প্রতিজন ৫০ হাজার টাকা পাবেন। উভয় ক্ষেত্রে ক্রেস্ট ও সম্মাননাপত্র এবং দলের ক্ষেত্রে ল্যাপটপ দেওয়া হবে। এর আগে চারবার এ পুরস্কার দেওয়া হলেও এবার পুরস্কার দেওয়ার ক্ষেত্রে পূর্ণাঙ্গ নীতিমালা করা হয়েছে। আইসিটি বিভাগ থেকে নীতিমালার খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠালে তা চূড়ান্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ রূপকল্প-২০২১ ঘোষণা করেন। প্রতিবছর ১২ ডিসেম্বরকে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ হিসেবে উদযাপন করছে সরকার।