বুধবার, ০১ Jul ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সিসিইউ কেবিনে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার দেশ রূপান্তরকে এ তথ্য দেন ডা. জাহিদ।

‘চেয়ারপারসনের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এখনও তিনি সিসিইউ কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।’

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শনিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে গণঅনশন পালন করবে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একইসঙ্গে দলমত নির্বিশেষ সব রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে এ অনশন কর্মসূচিতে শরিক হতে সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে শুক্রবার রাজধানী ঢাকাসহ সারাদেশে বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কোথাও কোথাও পথ শিশু ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ ছাড়া বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বিকল্প ধারা বাংলাদেশ ও জাতীয় দলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com