বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

গণতান্ত্রিক চর্চা শক্তিশালী হলেই ডাকসু নির্বাচন: উপাচার্য

গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা শক্তিশালী হলে ঢাকা বিশ্ব বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘ডাকসু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব গড়ে ওঠে। আমাদের সাড়ে তিনশ’ শিক্ষার্থী ডাকসুর মাধ্যমে অনেক দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছে।’

তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ। এ কারণে সর্বমহলের সহযোগিতার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা শক্তিশালী করতে হবে।’

উল্লেখ্য, দীর্ঘ ২৯ বছর পর ২০১৯ সালে ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ২৫টি পদের মধ্যে ২৩টি পদেই নির্বাচিত হন ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী সংসদের প্রার্থীরা। ভিপি এবং সমাজসেবা বিষয়ক সম্পাদকের পদে জয়ী হয় বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ মনোনীত প্রার্থীরা।

চলতি বছর ২৩ মার্চ ডাকসুর এই কমিটির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু নতুন নির্বাচন দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষে কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com