শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শূন্য মৃত্যর পরের দিনেই করোনায় মারা গেল ৭ জন

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ফের ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৫৩ জনে। গতকাল শনিবারই ২০২০ সালের ১৮ মার্চের পর এই প্রথমবারের মতো মৃত্যুবিহীন দিন দেখেছে বাংলাদেশ। এর পরেরদিনেই এক লাফে মৃত্যু ৭ জনে দাঁড়ানোয় বিষয়টি বেশ আলোচনা তৈরি করলো।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে।

২০২০ সালের এপ্রিলের পর প্রথম করোনাভাইরাস মহামারীতে মৃত্যুহীন দিন পার করেছে বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯৯ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জনে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com