বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিদেশ থেকে ডাক্তার আনতে পারবে বিএনপি

খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএনপি যদি বিদেশ থেকে ডাক্তার আনতে চায়, তবে আনতে পারবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবিতে বিএনপির গণঅনশন কর্মসূচির মধ্যে সকালে আখাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, আইনে যা আছে, তার বাইরে গিয়ে সরকার কিছু করবে না। দেশের আইনে যা করা সম্ভব খালেদা জিয়ার জন্য তা করা হচ্ছে। তবে বিএনপি যদি মনে করে, বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করাবে, সেক্ষেত্রে সরকারের বাধা থাকবে না।

এদিকে, সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অনশন কর্মসূচিতে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার অনুমতি না দিলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি আদায়ে কর্মীদের সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকার আহ্বান জানান নেতারা।

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সোমবার সারা দেশে সমাবেশ করার ঘোষণা দেয়া হয় বিএনপির গণ-অনশন কর্মসূচি থেকে।

এদিকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। গুরুতর অসুস্থ বিএনপি প্রধানের অবস্থা শনিবারও অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের মতে, সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা খুবই গুরুতর। লিভার ও কিডনি, হার্টের অবস্থা আশংকাজনক জানান তারা। গত শনিবার তার ক্রনিক লিভার রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। তার শরীরের প্রধান ইলেকট্রোলাইট সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্লোরিন উপাদানের পরিমাণ কমে গেছে। এটা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com