সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে আবাসন খাত

করোনা সংক্রমণ কমে আসায় ঘুরে দাঁড়াতে শুরু করে দেশের আবাসন খাত। কিন্তু হঠাৎ নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধিতে আবারো শংকা বেড়েছে। রড, সিমেন্ট পাথরের বাড়তি দামে দিশেহারা সাধারণ মানুষ। ফ্ল্যাটের দাম ক্রেতাদের নাগালে রাখতে কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের।

বাড়িঘরসহ স্থাপনা নির্মাণের প্রধান উপকরণ রড। তবে বেশ কিছুদিন ধরেই লাগামহীনভাবে বাড়ছে পণ্যটির দাম।

দুই সপ্তাহের ব্যবধানে মানভেদে রডের দাম প্রতি টনে বেড়েছে ৭ হাজার টাকা পর্যন্ত। বর্তমানে ৬০ গ্রেডের রড প্রতি টন কিনতে গুনতে হচ্ছে ৮০ হাজার টাকারও বেশি।গত বছর যা ছিল ৫৫ হাজার টাকার নিচে।

রড উৎপাদনকারীরা বলছেন, বিশ্ববাজারে কাঁচামাল স্ক্র্যাপ ও বিলেটের বুকিং রেট বেড়ে গিয়েছে। মার্চ-এপ্রিল মাসে স্ক্র্যাপের বুকিং দর ছিল ৪৭০ ডলার। আর এখন দিতে হচ্ছে ৬০০ ডলার পর্যন্ত। পাশাপাশি বাড়তি টাকা গুনতে হচ্ছে জাহাজ ভাড়ায়।

রডের পাশাপাশি বেড়েছে সিমেন্ট, পাথর, বালু ও টাইলসের দামও। আবাসন ব্যবসায়িরা বলছেন, নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় আবাসন নির্মাণে আগের চেয়ে খরচ বেড়েছে ১৫ শতাংশ। এতে নির্মাণাধীন ভবন শেষ করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সামগ্রিক উন্নয়ন কাজের গতি ধরে রাখতে নির্মাণ সামগ্রীর বাজার স্বাভাবিক রাখার তাগিদ খাত সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com