সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশকে একশ’ মিলিয়ন মার্কিন ডলার দেবে দ. কোরিয়া

দক্ষিণ কোরিয়া সম্প্রতি করোনা পরিস্থিতির কারণে হওয়া অর্থনীতির ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশকে একশ’ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ।
দক্ষিণ কোরিয়া তাদের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) থেকে এই অর্থ প্রদান করবে।
কোরিয়ান দূতাবাসের এক বিবৃতিতে আজ  বলা হয়, দেশটি ইতোমধ্যে বাংলাদেশকে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় ২০২০ সালের ডিসেম্বরে বাজেট সহযোগিতা হিসেবে ইডিসিএফ তহবিল থেকে স্বল্প সুদে ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেছে।
এতে আরও বলা হয়, এটা এই ধরনের রেয়াতি ঋণের দ্বিতীয় পদক্ষেপ।
ইডিসিএফ উন্নয়নশীল দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন সহযোগিতার লক্ষ্যে কোরিয়ার উন্নয়ন অর্থায়নের একটি কর্মসূচি।
এই নতুন রেয়াতি ঋণের একশ’ মিলিয়ন মার্কিন ডলার করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করতে কাজে লাগানো হবে।
কোরিয়ার এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই অর্থ চলতি বছরের মধ্যে ছাড় করা হবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com