বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বেকহামের কোমর ধরে ছবি তুললেন বাঙালি অভিনেত্রী

হিন্দি টেলিভিশনের ‘নাগিন’ মৌনি রায়ের সঙ্গে এক ফ্রেমে ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ডেবিড বেকহাম! পোশাকেও রঙের মিল পাওয়া গেল, পরস্পরের কোমর জড়িয়ে রোমান্টিক পোজ দিলেন দুজনে!

এই ছবি দেখে ভারতীয় ফুটবলভক্তরা বিস্মিত। ইনস্টাগ্রাম ওয়ালে বেকহামের সঙ্গে এই ছবি শেয়ার করেছেন মৌনি। নায়িকা নিজেও বিশ্বাস করতে পারছেন না, ডেভিড বেকহামকে কাছে পেয়ে উত্তেজিত মৌনি, ছবির ক্যাপশনে লিখেছেন- ‘এটা কী ঘটল???’

চড্ডা তৈরি করেছিলেন ‘বেন্ড ইট লাইক বেকহাম’। বেকহামের প্রেমে পাগল এক ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ তরুণীর গল্প বলে এই ছবি। ভারতীয়রা তাড়িয়ে উপভোগ করেছিল সেই ছবি। ফুটবলকে বিদায় জানালেও ভারতে বেকহামের প্রতি ক্রেজ এতটুকুও কমেনি, এই ছবি তাঁর জলজ্যান্ত প্রমাণ।

ছবিতে কালো শর্ট গাউনে পাওয়া গেল মৌনিকে, বেকহামের দেখা মিলল হালকা নীল ফরমাল শার্ট, কালো ব্লেজার আর সাদা প্যান্টে। মৌনির পোস্টের কমেন্ট বক্সে বলিউড তারকাদের মন্তব্যের বন্যা। ঈর্ষা করে কেউ লিখেছেন, ‘এটা হতে পারে না’, কেউ লিখেছেন ‘দুর্দান্ত’।

মৌনি ছাড়া বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুরও বেকহামের সঙ্গে ছবি পোস্ট করেছেন। আসলে দুই নায়িকা উপস্থিত ছিলেন কাতারের রাজধানী দোহায় আয়োজিত এফ ওয়ান টুর্নামেন্টে। সেখানেই ব্রিটিশ ফুটবল আইকনের সঙ্গে দেখা হয় তাঁদের। মৃণালের ছবির কমেন্ট বক্সে রণবীর সিং তো লিখেই ফেললেন ‘সেক্স গড’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com