বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

খালেদার চিকিৎসা নিয়ে দেওয়া স্মারকলিপি পরীক্ষা করে দেখার আশ্বাস আইনমন্ত্রীর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে দেওয়া স্মারকলিপি পরীক্ষা করে দেখার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বিএনপির আইনজীবীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

প্রতিনিধি দলকে কলিগ সম্বোধন করে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা স্মারকলিপি দিয়েছেন। এটা আমি অবশ্যই এক্সামিন করবো। আপনারা জানেন, এখানে সিদ্ধান্ত এবং মতামতের বিষয়ে আলাপ-আলোচনার প্রয়োজন আছে। সেটাও আমরা করবো।’

তিনি বলেন, ‘আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই একটা কথা- যখন খালেদা জিয়াকে মুক্ত করা হয় তখন পরিবারের যে আবেদন সেটা মানবিক দিক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছিলেন। তখন কোনো দাবি কিন্তু তুলতে হয়নি। প্রধানমন্ত্রী নিজেই তাকে মুক্ত করেছিলেন।’

আনিসুল হক বলেন, ‘মানবিকতার কমতি আমাদের নেই। আমরা মানবিকতা দেখাতে জানি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই মানবিকতা দেখাতে জানেন।’

তিনি বলেন, ‘আমি আপনাদের স্মারকলিপি নিলাম। আলাপ-আলোচনা করলাম। আমি মনে করি, আজ এখন আপনাদের যদি কিছু বলে দিই সেটা ঠিক হবে না। আমাকে একটু সময় দেন, আমি এটা নিয়ে আলাপ-আলোচনা করবো।’

আইনমন্ত্রী বলেন, ‘কেউ জানে বেঁচে না থাকুক সেটা আমাদের উদ্দেশ্য না। চিকিৎসা তো হচ্ছে এখানে সেটাও আপনারা জানেন। আমিও জানি, আমি অস্বীকার করবো না।’

তিনি বলেন, ‘আমার সঙ্গে এই ফাইলটা আমি ডিস্পোজাল করিনি। ২১ তারিখে বলেছিলেন আপনারা আসবেন। তার আগেই যদি আমি ডিস্পোজাল করে দিতাম তাহলে আজ আলাপ-আলোচনার আর কিছুই থাকতো না। আপনাদের কথা শোনার পরে আমরা সিদ্ধান্ত নেব, সেই কারণেই ডিস্পোজাল করিনি।’

আনিসুল হক বলেন, ‘নিশ্চয়ই আমরা দেখবো, যতটা গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় আমরা সেভাবেই সিদ্ধান্ত নেবো।’

বিএনপির ১৫ আইনজীবীর প্রতিনিধি দলে ছিলেন এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার এ এম মাহবুব আহমেদ খোকন, অ্যাডভোকেট মো. রুহুল কুদ্দুস কাজল, জয়নাল আবেদীন, অ্যাডভোকেট ফজলুর রহমান, নিতাই রায় চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com