বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সাধারণ মানুষ যেনো মৌলিক অধিকারগুলো পায় সে বিষয়ে সরকার অঙ্গিকারবদ্ধ : শেখ সেলিম

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, প্রতিটি মানুষের মৌলিক অধিকারগুলোর নিশ্চয়তা দিতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। একটিও মানুষ যাতে না খেয়ে না থাকে, প্রতিটি মানুষ যেন ঘর পায়, মৌলিক অধিকারগুলো পায় সে বিষয়ে সরকার অঙ্গিকারবদ্ধ।
মঙ্গলবার দুপুরে ইউএনডিপি ও ইউকে এইড-এর অর্থায়নে গোপালগঞ্জ পৌরসভার সহযোগীতায় পৌর এলাকার চর মানিকদাহের সোনাকুড় এলাকায় দরিদ্র জনগোষ্ঠির জন্য জলবায়ু সহিষ্ণু আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সাধারণ মানুষ যাতে মৌলিক অধিকারের নিশ্চয়তা পায় সেই প্রকল্পগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে নিয়েছেন। যারা প্রন্তিক মানুষ তারা যেন ঘর পায় সেই আহবান জানান তিনি।
পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মো. ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, ইউএনডিপির জ্যৈষ্ঠ পরামর্শক আব্দুল মান্নান বক্তব্য রাখেন।
আবাসন প্রকল্পে জেলার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রায় ৩৩ কোটি টাকা ব্যয়ে ৩০ একর জায়গার উপর ৩৩৬ ঘর নির্মাণ করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com