বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে আরো সংগঠিত করার অংশ হিসেবে চট্টগ্রামে বিশদ কর্মপরিকল্পনা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম বিভাগীয় টিমের উদ্যোগে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আওয়ামী লীগের প্রস্তুতি’ শীর্ষক বিভাগীয় কর্মশালায় জেলা ও তৃণমূল নেতৃবৃন্দের অংশগ্রহণে এ সিদ্ধান্ত হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কর্মশালার উদ্বোধন করেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সভাপতিত্বে কর্মশালায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে দলের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
উদ্বোধনী বক্তৃতায় আওয়ামী লীগে সুবিধাবাদীদের কোনো স্থান নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণ। সৎ, দক্ষ ও ত্যাগীকর্মীদের মূল্যায়ন করতে হবে।
শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেন এমন পরিচ্ছন্ন নেতাদের সংগঠনের দায়িত্ব দিতে হবে। সংগঠনকে সুগঠিত করতে জাতির পিতা বঙ্গবন্ধু যেভাবে কাজ করতেন, নেতাকর্মীদের সেই আদর্শ ধারণ করে কাজ করতে হবে।’
চট্টগ্রাম আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী,  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ত্রাণ ও  সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ,  উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা কর্মশালায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com