বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজবাড়ীতে মামলা

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মঙ্গলবার রাজবাড়ী এক নম্বর আমলী আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

আদালত বিষয়ে বিষয়টি তদন্ত করে আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ।

শশী আক্তার নামে এক নারী এই মামলাটি দায়ের করেন। শশী মানবিক বাংলাদেশ সোসাইটি নামক একটি সংগঠনের রাজবাড়ী পৌর কমিটির সভাপতি। পেশায় শিক্ষার্থী শশীর বাড়ি শহরের পুলিশ লাইনস এলাকায়।

বাদীপক্ষের আইনজীবী শেখ মো. মেহেদী হাসান বলেন, বিবাদী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছেন। তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ইতিহাস বিকৃতি করেছেন। বিবাদী মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছেন।

তিনি বলেন, এসব কারণে গাজীপুরের সিটি মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৫০৪/৫০৫/৫০৫(ক) ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৭৭২/২০২১।

বাদীপক্ষের আইনজীবী বলেন, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়েছেন। এ বিষয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com