বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

কুষ্টিয়ায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি, আহত ৬

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর বাজারে আওয়ামী লীগের প্রার্থী ও বিএনপি নেতা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনার পর আওয়ামী লীগ ও বিএনপি একে অপরকে দোষারোপ করছে। এদিকে এ ঘটনার পরে বুধবার রাতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সেলিম চৌধুরী জানান, আমার নির্বাচনী প্রচারণা অফিসে নেতাকর্মীরা সন্ধ্যার সময় মানুষের সাথে নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এমন সময় বিএনপির নেতাকর্মীরা আমার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। আমার নেতাকর্মীরা বাধা দিলে হামলাকারীরা গুলি চালায় এবং আমার কর্মী-সমর্থকদের মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়।

এদিকে, বিএনপি নেতা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিল্লাল হোসেন জানান, আওয়ামী লীগ প্রার্থীর লোকজন বাজারে এসে লাভলু মাস্টারের ভাতিজা তাদের কর্মী মাসুদকে তুলে নিয়ে যেতে চান। তারা লাভলু মাস্টার ও মাসুদের বাড়ি ভাঙচুর করেন এবং সেখানে তারা নিজেদের মধ্যে গোলাগুলি করে মোটরসাইকেল পুড়িয়ে দেন। এরপর উল্টো তারা আমাদের ওপর দোষ চাপিয়ে থানায় অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, আমরা একটি গোলযোগের খবর শুনেছি। সেখানে দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, বুধবার রাতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিনকে প্রত্যাহার করে সেখানে ইন্সপেক্টর জাবেদ হাসানকে নতুন ওসির দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com