বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিমানে চিনতে না পারায় প্রীতি জিনতার কাছে ক্ষমা চাইলেন সঞ্জয় খান

বলিউডের প্রীতি জিনতার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন প্রবীণ অভিনেতা সঞ্জয় খান। দুবাইগামী একটি বিমানে প্রীতির সঙ্গে দেখা হয় সঞ্জয়ের। অভিনেতার মেয়ে তার সঙ্গে প্রীতির আলাপও করিয়ে দেন। কিন্তু বলিউড নায়িকাকে চিনতে না পারায় টুইটারে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি।

সঞ্জয় খান লেখেন, ‘প্রিয় প্রীতি, একজন ভদ্রলোক হিসেবে আমার আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ দুবাইয়ের বিমানে যখন আমার মেয়ে সিমন আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আমি আপনাকে চিনতে পারিনি।’

এরপর তাকে চিনতে না পারার কারণ আরো পরিষ্কার করে তিনি লেখেন, ‘একবার যদি আপনার জিনতা পদবিটা বলা হতো, তাহলেই আমার মনে পড়ে যেত। কারণ আপনার প্রচুর সিনেমা আমি দেখেছি।’

কয়েক দিন আগেই শিরোনামে এসেছিলেন ‘কাল হো না হো’র নয়না। সারোগেসির মাধ্যমে দুই সন্তানের মা হয়েছেন তিনি। ফেসবুক পেইজ ও ইনস্টাগ্রাম পোস্টে প্রীতি জানান, যমজ সন্তান এসেছে তার আর স্বামী জেন গুড এনাফের ঘর আলো করে। তাদের এই দুই সন্তানের একজন কন্যা এবং একজন পুত্র। নাম রাখা হয়েছে জয় জিনতা গুড এনাফ ও জিয়া জিনতা গুড এনাফ।

এদিকে শোনা যাচ্ছে, দানিশ রেনজুর নতুন সিনেমার মাধ্যমে ফের অভিনয়ে ফিরছেন প্রীতি। সে সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, কাশ্মীরে শুটিং হবে। এক কাশ্মীরি মায়ের ভূমিকায় অভিনয় করবেন প্রীতি। ২০২২-এর প্রথমার্ধেই শুটিং হবে। প্রি-প্রডাকশনের কাজ শুরু হয়ে গেছে। যদিও সিনেমার সঙ্গে যুক্ত কেউই এখনো এ বিষয়ে মুখ খোলেননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com