বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পাত্র খুঁজছেন শ্রীলেখা

কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। পাত্তা না দেওয়া স্বভাবের কারণে বরাবরই আলোচনায় থাকেন। সোশ্যাল মিডিয়ায় সোজাসাপটা মন্তব্য করে প্রায়ই বিতর্কে জড়ান এই অভিনেত্রী।

মেকআপবিহীন লুকে ছবি পোস্ট করতেও পিছপা হন না শ্রীলেখা। এবার সেজেগুজে সামনে এলেন তিনি। খোলা চুল, গলায় পান্না-হিরে দিয়ে সাজানো ভারী নেকপিস, কানে ঝোলা দুল। হাসিমুখে শ্রীলেখার প্রশ্ন—‘মেয়ে পছন্দ?’ পোস্টটি ফেসবুকে করেছেন তিনি। তার পরই প্রশ্ন উঠেছে- আচমকা এমন পোস্ট কেন করলেন শ্রীলেখা? তবে আবারও সাতপাকে বাঁধা পড়তে চাচ্ছেন তিনি। সত্যি কি বিয়ের জন্য পাত্র খুঁজছেন?

শ্রীলেখা বলেন, ‘জানেনই তো, নিজেকে নিয়ে মজা করতে ভালোবাসি। সেজেগুজে ছবি তুলেছি। মনে হলো সবাইকে দেখাই! আর নিজেকে পরখ করে দেখতে দোষ কী?’

এ অভিনেত্রী বলেন, ‘মেয়ে পছন্দ মানে বিয়ের জন্যই পছন্দ করতে হবে তেমন তো কোনো কথা নেই। কেউ নিজের মেয়ে হিসেবেও তাকে পছন্দ করতে পারে। চাইলে মেয়ে হিসেবে আমাকে দত্তকও নিতে পারেন।’

শ্রীলেখা মিত্র ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। তাদের এ সংসারে রয়েছে এক কন্যাসন্তান। তবে দীর্ঘদিনের সংসারজীবনের ইতি টেনে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com