বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

রাষ্ট্রপতি ক্ষমা করলেই বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারবে

রাষ্ট্রপতি ক্ষমা করলেই বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারবে। তবে তার আগে তাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। এমনই মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিরোধী দিবস’ উপলক্ষে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) সভার আয়োজন করে।

মাহাবুবউল আলম হানিফ বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বড় বাধা বিএনপি নিজেই। দণ্ডপ্রাপ্ত আসামির সাথে রাষ্ট্রপতি বা অন্যান্য মানুষের তুলনা করে বিএনপির নেতারা অজ্ঞতার পরিচয় দিচ্ছে বলেও মন্তব্য করেন হানিফ।

হানিফ আরও বলেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী সত্য। কিন্তু বিএনপি ভুলে গেছে খালেদা জিয়া একজন দণ্ডিত আসামি। তার পরও জননেত্রী শেখ হাসিনা মহানুভবতা দেখিয়ে তাকে বাড়িতে অবস্থানের সুযোগ করে দিয়েছেন। এর আগে জেলে থাকার সময় তার ব্যক্তিগত সহকারীকে সাথে রাখার ব্যবস্থা করে দিয়েছিলেন।

বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও তথ্য-সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ শফিকুর রহমান এমপি, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমির-উল ইসলাম, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com