বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ভাঙতে চলেছে যশ-নুসরাতের সম্পর্ক?

টলিউডের অন্যতম জুটি নুসরাত-যশ। চার মাসের ঈশানকে নিয়ে বেশ ভালোই চলছে তাদের। কিন্তু হঠ্যাৎ ইন্সটাগ্রামের একটি পোস্টকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। তবে কি ভাঙতে চলেছে নিয়ে যশ-নুসরাতের সম্পর্ক? এই সন্দেহ দানা বাঁধছে অনুরাগীদের মনে।

শুক্রবার ইনস্টাগ্রামে দুইটি স্টোরি পোস্ট করেন নুসরাত। একটিতে ছেলে ঈশান প্যারাম্বুলেটরে, শীত-সকালের ঘোরাঘুরির মজা। আর পোস্টের ক্যাপশনে লিখেছেন‘যে ঘরে শান্তি নেই, সেই ঘর দুনিয়ার সবচেয়ে খারাপ জেলখানা। যে কোনও মানুষের জন্যই সবচেয়ে ভাল জেলখানা সেখানেই, যেখানে ভালবাসা আছে। কেউ সেই ঘর ছাড়তে চায় না।’

নুসরাতের এই পোস্টের কিছুক্ষণ পরেই পাল্টা পোস্ট করেছে যশ।‘কেন জেলখানায় বন্দি হয়ে থাকছ? খাঁচার দরজা তো খোলাই আছে।’ এরপর থেকে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে জল্পনা।

স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে তুমুল আলোচনায় পড়েন নুসরাত। তার ক’দিন পরে, ২৬ অগস্ট সন্তানের জন্ম দেন নুসরত। তারপর যশের জন্মদিনে তাকে স্বামী হিসেবে মেনে নেন এই টলিউড অভিনেত্রী। এরপর থেকে মধুর জীবনযাপন করছেন যশ-নুসরাত।

এদিকে বাস্তব জীবনে যাই হোক শিলাদিত্য মৌলিকের ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’ সিনেমায় দেখা যাবে নুসরাত-যশকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com