বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিয়েতে লাখ টাকার মেহেদীতে ভিকির নাম লিখবেন ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে নিয়ে সরগরম বলিউড। ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়ছেন এই জুটি। বিয়ের প্রস্তুতি অনেক আগেই শুরু গয়ে গিয়েছে। প্রতি মুহূর্তে জানা যাচ্ছে নতুন সব তথ্য। এবার জানা গেলো ক্যাটরিনার মেহেদীর কথা।

ক্যাটরিনার হাতে মেহেদী দিয়ে লেখা হবে ভিকির নাম। আর সেই মেহেদীর দাম এক লাখ টাকা। ভারতের রাজস্থানের পালি জেলার সোজাতের শিল্পীরা ক্যাটরিনার জন্য কোনও রকম রাসায়নিক-বিহীন বিশেষ মেহেদি তৈরি করছেন। তাদের পারিশ্রমিক পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা। যদিও মেহেদী উপহারস্বরুপ পাচ্ছেন ভিকি-ক্যাটরিনা।

এরইমধ্যে মেহেদীর নমুনা পাঠানো হয়েছে ক্যাটরিনা-ভিকিকে। আর ক্যাটরিনার বিয়ের পোশাক ডিজাইন করেছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী।

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই আইনি বিয়ে সারবেন ‘ভিক্যাট’। রাজস্থানের বিলাসবহুল প্রাসাদে মহা ধুমধামে হবে আনুষ্ঠানিক বিয়ের উদ্‌যাপন। উপস্থিত থাকবেন সিদ্ধার্থ মলহোত্র, কিয়ারা আদভানী, বরুণ ধাওয়ানের মতো তারকারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com