বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ভিকি-ক্যাটরিনার বিয়ে ৯ ডিসেম্বর

বলিউডে এখন সবচেয়ে আলোচিত ইস্যু দুই তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে। তবে এতদিন বিয়ের নির্দিষ্ট তারিখ জানা যায়নি। অবশেষে ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্কভিলার সূত্রে জানা গেছে, আগামী ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্স ফোর্ট বারওয়ারাতে চার হাত এক হবে এই জুটির। বিয়েতে উপস্থিত থাকবেন ২০০ অতিথি! থাকবেন বলিউডের নামিদামি তারকারা। আর তাই তো অতিথিদের এয়ার টিকিট বুকিংয়ের পাশাপাশি রাজস্থানে তাদের বাসস্থানের ব্যবস্থা করতেই ব্যস্ত এখন দুই পরিবার। এদিকে আগেই জানা গিয়েছিল, রাজস্থানে ৭ এবং ৮ ডিসেম্বর যথাক্রমে সংগীত ও মেহেদির অনুষ্ঠান হবে ভিকি-ক্যাটরিনার। গায়ে হলুদে রাসায়নিকবিহীন বিশেষ মেহেদি তৈরি হচ্ছে ক্যাটরিনার জন্য। সেই দায়িত্ব পালন করছেন রাজস্থানের পালি জেলার সোজাতের শিল্পীরা। তাদের পারিশ্রমিক পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা। তবে তারা প্রিয় তারকাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নিতে চাননি। এটি তাদের পক্ষ থেকে হবু এই তারকা দম্পতির জন্য উপহার বলে জানিয়েছেন। বিয়েতে ক্যাটরিনা সব্যসাচী মুখার্জির ডিজাইন করা লেহেঙ্গা পরলেও মেহেদিতে আবু জানি, সংগীতে মনীশ মালহোত্রা এবং রিসেপশনে গুচির পোশাকে সাজবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com