সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে করদাতাদের সময়মতো আয়কর প্রদানের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে  করদাতাদের সময়মতো আয়কর প্রদানের আহ্বান জানিয়েছেন। আগামীকাল ৩০ নভেম্বর ‘জাতীয় আয়কর দিবস-২০২১’ উপলক্ষ্যে আজ এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস পালিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। এ উপলক্ষ্যে  তিনি সকল সম্মানিত করদাতা এবং কর বিভাগের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ বছর জাতীয় আয়কর দিবসের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সবাই মিলে দেব কর’ যথার্থ হয়েছে বলে রাষ্ট্রপতি উল্লেখ  করেন।
তিনি বলেন, আয়কর কেবল রাজস্ব আহরণের প্রধান খাত নয়, এটি অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি অন্যতম মাধ্যম। প্রত্যক্ষ কর বা আয়করকে পৃথিবীর সকল উন্নত রাষ্ট্রের প্রধান কর হিসেবে বিবেচনা করা হয়। দেশ রূপকল্প ২০২১ বাস্তবায়নে সফলতার পথ ধরে রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে সুখী-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হচ্ছে। রূপকল্প ২০৪১ বাস্তবায়নে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধির বিকল্প নেই।
তিনি আয়কর সম্পর্কে জনগণের মধ্যে পর্যাপ্ত সচেতনতা সৃষ্টি করতে পারলে একদিকে যেমন কর বিষয়ক ভীতি দূর হয়, তেমনি সমাজে কর পরিপালনের সংস্কৃতিও বিকশিত হয়। আয়কর সম্পর্কে ভীতি ও অসচেতনতা দূর করতে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগ বিগত বছরসমূহে অনেক উদ্ভাবনীমূলক ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। এসবের মধ্যে রয়েছে জাতীয় আয়কর দিবস উদযাপন, আয়কর প্রদানকারীগণকে ট্যাক্স কার্ড প্রদান, পুরস্কার ও স্বীকৃতি প্রদান ইত্যাদি। ইতোমধ্যে আয়কর ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির ব্যবহারসহ বেশ কিছু সংস্কার সাধিত হয়েছে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল, ই-টিডিএস, এ চালান এবং নিরীক্ষিত হিসাব বিবরণীর সঠিকতা যাচাইয়ের জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) চালু করা হয়েছে। এসব ইতিবাচক সংস্কার ও কার্যক্রমের ফলে আয়কর ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন সূচিত হয়েছে।
রাষ্ট্রপতি বলেন,জাতীয় রাজস্ব বোর্ড নভেম্বর মাসব্যাপী সারা বাংলাদেশে সকল কর অফিসসমূহে করসেবা প্রদান করেছে। কোভিড মহামারির কারণে করমেলা অনুষ্ঠিত না হলেও সম্মানিত করদাতাগণকে মাসব্যাপী করসেবা প্রদানের উদ্যোগ একটি সময়োপযোগী পদক্ষেপ। করদাতাদের কর প্রদানে উৎসাহিত করার অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড এবার ১ শত ৪১ জন দীর্ঘমেয়াদি করদাতাসহ সারাদেশে ৬ শত ৬৬ জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান করেছে। আমি আশা করি, এর মাধ্যমে অন্যান্য করদাতাগণও আয়কর প্রদানে উৎসাহিত হবেন।
তিনি  ‘জাতীয় আয়কর দিবস-২০২১’ উপলক্ষ্যে গৃহীত সকল কার্যক্রমের সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com