বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

খালেদা জিয়াকে বিদেশে যেতে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে তাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, প্রয়োজন হলে বিদেশ থেকে চিকিৎসক আনা যাবে।

সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি সকালে পদ্মায় ঢাকায় বিদেশি কূটনীতিকদের সমসাময়িক নানা বিষয়ে ব্রিফ করেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘দেশের যে কোনো স্থানে খালেদা জিয়া চিকিৎসা নিতে পারেন। তবে বিদেশে যেতে চাইলে তাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তিনি চাইলে চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনতে পারবেন।’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘অনেক দিন পর আজ ঢাকায় কর্মরত কূটনৈতিকদের নিয়ে নানা বিষয়ে ব্রিফ করেছি। এসব বিষয়ের মধ্যে ছিল করোনা পরিস্থিতি মোকাবিলা, জলবায়ু শীর্ষ সম্মেলনে বাংলাদেশের ভূমিকা, প্রধানমন্ত্রীর প্যারিস সফর, জাতিসংঘের সঙ্গে চুক্তি, জাতিসংঘে পাস হওয়া রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা ও সাম্প্রতিক নির্বাচন নিয়ে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com