মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মারা যান হেফাজতে ইসলামের মহাসচিব।

বিষয়টি নিশ্চিত করেছেন নুরুল ইসলাম জিহাদীর ছেলে খালেদ বিন নূর।

শনিবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নুরুল ইসলাম জিহাদীকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

জানা গেছে, হেফাজতের শনিবারের ওলামা-মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে গত কয়েকদিন ধরেই কর্মব্যস্ত ছিলেন নুরুল ইসলাম জিহাদী। সম্মেলন শেষে মাদ্রাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

প্রয়াত আল্লামা জুনাইদ বাবুনগরীর নেতৃত্বাধীন হেফাজতে ইসলামের কমিটিতে মহাসচিব হয়েছিলেন নুরুল ইসলাম জিহাদী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com