বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অজু করতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর থেকে শহিদ মিয়া  (৭৯) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার  ভোরে  উপজেলার  ধরখার গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার হওয়া শহিদ মিয়ার বাড়ি জেলার নবীনগর উপজেলার ভূঁইমারি গ্রামে।

পুলিশ  জানায়, বৃদ্ধ শহিদ মিয়া ফজরের নামাজ আদায় করতে ধরখার সড়কের পাশে একটি পুকুরে অজু করতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে উঠতে না পেরে পানিতে ডুবে তার মৃত্যু হয়। দুপুরের দিকে লাশ পুকুরের পানিতে ভেসে উঠলে স্থানীয় লোকজন ধরখার ফাঁড়ি থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ধরখার ফাঁড়ি থানার ইনচার্জ পরিদর্শক  বিমল কর্মকার জানান, ধারণা করা হচ্ছে পুকুরে অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার গায়ে পরিহিত পাঞ্জাবি ওজু করার কায়দায় বাধা ছিল এবং হাত দুটি মুষ্টিবদ্ধ ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com