শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

রাজধানীর বিভিন্ন পয়েন্টে ময়লা সংগ্রহ বন্ধ

সিটি করপোরেশনের ময়লার গাড়ি চাপায় শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীর মৃত্যুর ঘটনার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে জমা হয়েছে ময়লার স্তূপ। তা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী।

রাজধানীর বড় বড় বাজার ঘুরে দেখা যায় বিভিন্ন পয়েন্টে জমা হয়েছে ময়লার স্তূপ। ঠিক এমনই কারওয়ানবাজারের, গত ৪ দিন ধরে নেয়া হচ্ছে না ময়লা। আর তাতেই জমেছে আবর্জনার স্তূপ। ক্রেতা-বিক্রেতারা দুর্গন্ধের মধ্যেই বাজারে কেনাকাটা করছে। মানুষ ও যানবাহনের চলাচলে ময়লা-আবর্জনা রাস্তার ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে।

প্রায় একই অবস্থা হাতিরপুল কাঁচাবাজারেও। এছাড়া, রাজধানীর অন্যান্য এলাকাতেও এমন আবর্জনার স্তূপ দেখা গেছে। বিশেষ করে বড় কাঁচাবাজার এলাকাগুলোতে। একই অবস্থা কাপ্তানবাজারেও। বাজারের আশপাশে জমে গেছে ময়লার স্তূপ।

সম্প্রতি ময়লার গাড়ির ধাক্কায় ২ জনের মৃত্যুর পর কিছুটা নড়েচড়ে বসেছে দুই সিটি করপোরেশন। আর তাতেই উঠে এসেছে তাদের মধ্যে বেশ কিছু অনিময়। যেমন মূল ব বৈধ চালক দিয়ে গাড়ি না চালিয়ে হেলপার বা পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে চালানো হয় বেশির ভাগ সময়, অধিকাংশ চালকদের নেই লাইসেঞ্জ।

এই বিষয়গুলো নিয়ে সিটি করপোরেশন যখন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ঠিক তখনই ময়লা পরিবহনের যে শ্রমিক ও চালক আছেন তারা এই ময়লা সরাতে অনিহা প্রকাশ করেছেন। রাত ১০ টা থেকে সকাল ৭টার মধ্যে যে এই ময়লা পরিষ্কার করার কথা তারা সেই কাজটি ঠিক মতো করছেন না।

এদিকে সিটি করপোরেশনের পক্ষ থেকে জানা যায়, এই দুটি ঘটনার পর তারা আর কোন অবৈধ চালক দিয়ে ময়লার গাড়ি চালাবেন না। যাতে করে এমন দুর্ঘটনা আর না ঘটে তাই তারা এই ব্যবস্থায় শৃঙাখলা ফিরিয়ে আনতে চান। আর যেহেতু তাদের বৈধ চাল কম আছে তাই তারা আউট সোরর্সিং এর মধ্য দিয়ে তারা গাড়ি চালাবেন আর খুব দ্রুত এই জমে থাকা ময়লা সরানো হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com