বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

কপিল সাজে রণবীর বিস্ময় তৈরি করলেন

ভারতের কিংবদন্তি অলরাউন্ডার ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কপিল দেবকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে চলচ্চিত্র। ‘এইটি থ্রি’ নামে এই ছবিটি পরিচালনা করেছেন  কবীর খান। এতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন বলিউড তারকা রণবীর সিং। ছবিটির নির্মাণ শুরু থেকেই বলিউড ছবির দর্শকদের কাছে বাড়তি কৌতুহলের কারণ এই ‘এইটি থ্রি’

সেই কৌতুহল আরও বাড়িয়ে দিয়েছে সম্প্রতি প্রকাশিত ছবিটির ট্রেলার। ট্রেলারটি রীতিমতো ‘ঝড়’ তুলেছে সোশ্যাল মিডিয়ায়। কপিল দেবের ভূমিকায় রণবীরকে দেখে মুগ্ধ নেটিজেনরা। ট্রেলার দেখে ছবি দেখার আগ্রহ দেখিয়েছেন বহু দর্শক।

৮৩ সালের ইংল্যান্ড বিশ্বকাপে ভারত জিতে যেতে পারে- এমনটা কেউ ভাবতেও পারেননি তখন। ট্রেলারের শুরুতে দেখানো হয়েছে, জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচের দৃশ্য। সেই ম্যাচে ১৭ রানে ৫ উইকেট হারায় ভারত। তখন বাথরুমে ছিলেন অধিনায়ক। তাকে ডেকে জানানো হয় বিষয়টি। ততক্ষণে ৯ রানে ৪ উইকেটে পড়ে গেছে। এরপর বিশ্বকাপে লড়াই টিকিয়ে রাখার সেই ম্যাচে কপিল একাই করেন ১৭৫ রান।

ট্রেলারে আরও দেখা গেছে, সাংবাদিক সম্মেলনে কপিল বলেন, ‘জিততেই তো এসেছি।’ একথা শুনে তাচ্ছিল্যের হাসি হাসেন সাংবাদিকরা। কিন্তু স্রোতের বিপরীত থেকে ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দেন কপিল। জেতার পরে যখন সংবাদ সম্মেলন হয়, তখন সেখানে দৃঢ়তার সঙ্গে তাকে বলতে শোনা যায়, ‘বলেছিলাম না? জিততেই তো এসেছি।’ সব মিলিয়ে এই ট্রেলার ছবিটিকে ঘিরে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।

‘এইটি থ্রি’তে ভারতীয় ক্রিকেট টিমের ম্যানেজার মান সিংয়ের চরিত্রে থাকছেন পঙ্কজ ত্রিপাঠি, অ্যামি ভিরকের ভূমিকায় দেখা মিলবে বলবিন্দর সিং সান্ধুর। এছাড়া ভারতীয় উইকেট কিপার ব্যাটস ম্যান সৈয়দ কিরমানির চরিত্রে আছেন সাহিল খাট্টা। ছবিতে তাহির ভাসিনকে দেখা যাবে সুনীল গাভাস্কারের চরিত্রে।

হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে ছবিটি। বড়দিনে মুক্তি পাবে ‘এইটি থ্রি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com