সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এশিয়া মহাদেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী অর্থনীতিতে পরিণত হয়েছে বাংলাদেশ : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, এশিয়া মহাদেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী অর্থনীতিতে পরিণত হয়েছে বাংলাদেশ ।
স্বাধীনতার পঞ্চাশ বছরের মধ্যে প্রবৃদ্ধি হারের সফলতার কথা তুলে ধরে তিনি বলেন,‘গত এক দশক ধরে বাংলাদেশ প্রতিবছর প্রায় ৭ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। এমনকি বিশ্বব্যাপী করোনা মহামারীর কঠিন সময় চলাকালে ২০২০ সালে আমরা  ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি।’
শিল্পমন্ত্রী উল্লেখ করেন ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৪% হবে বলে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে। বর্তমানে বাংলাদেশের জিডিপির ৩০ শতাংশেরও অধিক আসছে শিল্পখাত থেকে।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন সোমবার জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) ১৯তম সধারণ সম্মেলনে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তৃতাকালে এ কথা বলেন।
অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশের পক্ষে অস্ট্রিয়ায় ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনিডোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত উপস্থিত ছিলেন। প্রায় ১৭০টি সদস্য দেশের মন্ত্রীবর্গ, প্রতিনিধিবৃন্দ সরাসরি ও ভার্চূয়্যালি এ সম্মেলনে অংশগ্রহণ করেন। এ সময় ইউনিডোর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তিউনেশিয়ার মোহামেদ মাজহানিকে  বাংলাদেশের শিল্প মন্ত্রী অভিনন্দন জানান।
অন্তর্ভূক্তিমূলক এবং টেকসই শিল্পায়নে ইউনিডোর কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, কোভিড-১৯ জনিত পরিস্থিতিতে বিভিন্ন দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্থ হচ্ছে। করোনা ভাইরাসের নতুন নতুন ভারিয়ান্টের কারণে বিশেষতঃ স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নের গতিশীলতা কমে গেছে। এসব বিষয় থেকে উত্তরণে ইউনিডোর সহযোগিতা বেশি করে প্রয়োজন।
মন্ত্রী এসময় একথাও বলেন, বাংলাদেশ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন, টেকসই শিল্পায়ন, হাইটেক পার্ক স্থাপন, রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সাধন করছে। ‘আমরা ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন করছি, যা জাতীয় ও স্থানীয় পর্যায়ে দ্রুত গতি লাভ করেছে। জাতি হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারী নেতৃত্বে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবার সঠিক পথেই এগুচ্ছি। এই উন্নয়নে তিনি ডি-২০সহ ইউনিডোর সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com