বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
ভারতের কর্তারপুরে অবস্থিত শিখ সম্প্রদায়ের পবিত্র স্থান গুরুদুয়ারা দরবার সাহিবের খালি মাথায় ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার জন্য সমালোচনার মুখে পড়েন পাকিস্তানি মডেল সুলেহা। এ ঘটনায় পরে তিনি ক্ষমাও চেয়েছেন।
জানা গেছে, সুলেহা পাকিস্তানে ‘মন্নত’ নামের একটি অনলাইন ক্লোদিং স্টোর চালান। সম্প্রতি তিনি গুরুদুয়ারা দরবার সাহিব কমপ্লেক্সে’ একটি ফটোশুট করেন। সেখানে ছবিতে দেখা গেছে, তিনি গুরুদুয়ারার দিকে পেছনে ফিরে পোজ দিচ্ছেন এবং তার মাথা অনাবৃত, কোনো কাপড় নেই! তার এই ভিডিও শুটের ছবি এবং আরো কিছু ছবি ওই স্টোরের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে, যাকে ‘হাইলি অবজেকশনেবল’ অ্যাখ্যা দেওয়া হয়েছে।