বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিদেশ থেকে আসতে ৪৮ ঘণ্টা আগের করোনা রিপোর্ট লাগবে

যেকোনো দেশ থেকে বাংলাদেশে আসতে হলে ৪৮ ঘণ্টা আগের করোনা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে, যে সময়সীমা আগে ছিল ৭২ ঘণ্টা। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে প্রবাসীদের জন্য নতুন এ নির্দেশনা দিয়েছে সরকার।

রাজধানীর বিসিপিএস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা শেষে বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, যে যাত্রীরা আফ্রিকা থেকে আসবেন, বাধ্যতামূলকভাবে তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে নিতে বলেছি। একই সঙ্গে তাদের ৪৮ ঘণ্টা আগের করোনার সার্টিফিকেট দেখাতে হবে। যদি কোনো দেশ থেকে করোনা টেস্ট ছাড়া কেউ আসে, তাদের অবশ্যই ৪৮ ঘণ্টার বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে যেতে হবে।

প্রবাসীদের দেশে না আসার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, যারা এ দেশ থেকে বিদেশে কর্মরত আছেন, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে যারা আছেন, তাদের প্রতি অনুরোধ আপনারা স্ব-স্ব কর্মস্থলে অবস্থান করেন। কারণ একসঙ্গে যদি আফ্রিকা থেকেই ২০ হাজার লোক দেশে চলে আসেন, আমরা কিন্তু সবাইকে কোয়ারেন্টাইনের ব্যবস্থাও করতে পারবো না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com