সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শিল্পমন্ত্রীর সাথে জাপান ও ডেনমার্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে আজ বিকেলে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতকালে তারা নিজ-নিজ দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট  বিভিন্ন বিষযে আলোচনা করেন।  বৈঠকে শিল্পসচিব জাকিয়া সুলতানা, জাপান ও ডেনমার্ক দূতাবাসের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী জাপানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও শিল্পায়নে জাপানের উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি দু’দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।
শিল্পখাতে দ্বিপাক্ষিক সহায়তার ক্ষেত্র চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার জন্য জাপানি রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট  প্রস্তাব পেলে বাংলাদেশ সরকার তা যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করবে।
এ বিষয়ে জাপানের রাষ্ট্রদূত নতুন সার কারখানা স্থাপন এবং অটোমোবাইল ফ্যাক্টরি স্থাপনে জাপানের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ডেনমার্কের সাথে বাংলাদেশের সুসম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত পিটারসেন’কে জানান, আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদী ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com