বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

রাজনৈতিক লড়াইয়ে শাহরুখসহ একঝাঁক বলিউড তারকাকে পাচ্ছেন মমতা

বলিউড সুপারস্টার শাহরুখ খান প্রতিহিংসার শিকার বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাই সফরকালে বুধবার (১ ডিসেম্বর) তিনি এ কথা বলেন। মমতার সঙ্গে আলোচনায় যোগ দিয়েছিলেন একঝাঁক বলিউড তারকা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, রাজনৈতিক নেতা, আন্দোলনকর্মী ও সাবেক বিচারপতিদের সঙ্গে এক আলাপচারিতায় এ কথা বলেন মমতা। এ সময় বিজেপিকে ‘নিষ্ঠুর ও অগণতান্ত্রিক’ দল অভিহিত করে মমতা সামনে এগিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আলাপচারিতায় উপস্থিত থাকা বলিউড পরিচালক মহেশ ভাটকে মমতা বলেন, মহেশজি, আপনিও তো প্রতিহিংসার শিকার হয়েছেন, শাহরুখ খানও প্রতিহিংসার শিকার হয়েছে। যদি আমরা জিততে চাই, তাহলে আমাদের লড়াই করতে হবে এবং নিজেদের কথা প্রকাশ্যে বলতে হবে।

বুধবারের এই আলোচনায় মমতার সঙ্গে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা, লেখক শোভা দে, বলিউড তারকা স্বরা ভাস্কর, রাহুল বোস এবং কঙ্কনা সেন শর্মা। এ ছাড়া হাইকোর্টের সাবেক বিচারপতি শফি পারকার, অভয় থিপসে, তুষার গান্ধী, সাবেক কংগ্রেস নেতা সঞ্জয় ঝা, সুধীন্দ্র কুলকার্নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com