বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
একদমই আমাদের নিজেদের আয়োজন ডিসেম্বর ঢাকা। তবে এটি শুধুই একটি আয়োজন বলতে নারাজ আমরা। কারণ এই আয়োজন এর মধ্যে দিয়েই যাত্রা শুরু হচ্ছে আমাদের কারখানা’র। তাই ডিসেম্বর ঢাকা আমাদের কাছে একটি নতুন শুরু। আমরা বিশ্বাস করি আনন্দ বাড়াতে আনন্দ ভাগ করতে হয়, আর আমরা চাই সবার সাথে মিলে আনন্দ করতে। আমাদের আয়োজনে বন্ধু হতে এসো। ডিসেম্বর ঢাকায় তোমাকে স্বাগতম!
এটি একটি আমন্ত্রণপত্রের লেখা। কয়েকজন তরুণরা মিলে একটি ব্যান্ডদল গঠন করছে। এই ব্যান্ডদলের নাম দিয়েছে তারা কারখানা।
নতুন এই ব্যান্ডদলের জন্য নিজেরা একটি স্টুডিও বানিয়েছে। কারখানা যাত্রা শুরু করবে এই ডিসেম্বরের ১০ তারিখে। এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ডিসেম্বর ঢাকা।
ব্যান্ডদলটির ভাষ্য, ‘কখনো কখনো আমাদের মনে হয় এ শহরে আয়োজন কম। সবাই এক হতে তো কত ভালো লাগে। তাই এবারের শীতে ডিসেম্বরের ১০ তারিখে জাতীয় চিত্রশালা মিলনায়তন, শিল্পকলা একাডেমীতে আমরা আয়োজন করছি ডিসেম্বর ঢাকা। আমাদের আয়োজনে থাকছে বেশ কয়েকটি বৈচিত্রময় আয়োজন।
কারখানা শুরুরদিনে গাইবেন, রিফাত আরেফিন হক, হাসান মুনহামান্না, আসির আরমান এবং দি রেহমান ডুয়ো, ইমরান আহমেদ ট্রিও, চিত্রপট।
নতুন দলের বেই যাত্রা অনুষ্ঠানে, অতিথিদের স্নিগ্ধ আবহের মধ্যে গান শোনাতে চায়। আর এজন্য ৩০০ টাকা টাকা দিয়ে টিকেট করতে হবে।