বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

শ্যালিকার কাছে পাত্তা পান না অজয় দেবগণ

বলিউডের জনপ্রিয় অ্যাকশন হিরো হিসেবে অজয় দেবগণের জনপ্রিয়তা তর্কের ঊর্ধ্বে। তবে তা হলেও স্ত্রী কাজলের ছোট বোন তানিশা মুখোপাধ্যায়ের কাছে অ্যাকশন হিরো হিসেবে কোনওদিনই তেমন পাত্তা পাননি ‘সিংঘম’! এ কথা অন্য কারও নয়, স্বয়ং তানিশাই ফাঁস করেছেন এই খবর।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেত্রী কাজলের ছোট বোন তানিশা জানান যে এত বছর যাবৎ ভগ্নিপতি অজয়কে অ্যাকশন হিরো হিসেবে নাকি ধর্তব্যর মধ্যেই আনতেন না তিনি।

চলতি মাসেই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে তানিশার নতুন ছবি ‘কোড নেম আব্দুল’। দীর্ঘ চার বছর পর এই ছবির মাধ্যমেই বলিপাড়ায় কামব্যাক করতে চলেছেন ‘ নীল অ্যান্ড নিকি’ ছবির নায়িকা। জানা গেছে, পুরোদস্তুর অ্যাকশন-য়ে ভরা এই ক্রাইম-থ্রিলার ছবি। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফ্রি প্রেস জার্নাল-কে এহেন উক্তি করেন তিনি।

বলেন, ‘নিজে যেহেতু প্রথমবার অ্যাকশন ছবিতে অভিনয় করলাম, তাই এর মর্ম বুঝতে পেরেছি। নইলে এতদিন তো অজয়কে অ্যাকশন হিরো হিসেবে তেমন পাত্তাই দিইনি। এই ছবির পর এটুকু বুঝেছি যে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার মূলমন্ত্র হচ্ছে অভিব্যক্তি, মুখভঙ্গি। সবথেকে জরুরি সেটাই!’

উল্লেখ্য, কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তানিশা। তবে বর্তমানে অনেকটাই সুস্থ তিনি। শিরে শিরে সেরে উঠছেন। হিন্দুস্তান টাইমসকে এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন কিছুদিন আগে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। বেশ ভিড় ছিল সেখানে।পাপারাৎজিদের অনুরোধে মাস্ক খুলে ক্যামেরার সামনে পোজও দিয়েছিলেন।

অভিনেত্রীর নিজের ধর্ণা সেখান থেকে করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। তবে কথাশেষে তাঁর আসিস, ‘আমার শরীরে জ্বর নেই। অসুস্থতাও তেমন নেই। করণের দুটো টিকা নেওয়া। তাই আশা করছি দ্রুত সেরে উঠব’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com