বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিএনপি নেতা এখন নৌকার মাঝি, প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৩নম্বর সগুনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ইউনিয়নে ক্ষমতাসীন দলটির মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি থেকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম চৌধুরী।

আজ শুক্রবার (০৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় ইউনিয়নের ধামাইচ বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিকুল ইসলাম শেখ, ইউনিয়ন আ.লীগের দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম মাষ্টার, ইউনিয়ন আ.লীগের প্রচার সম্পাদক মো. শাওন ফারুকী, ইউনিয়ন আ.লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক অস্ত্র, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ জাকারিয়া হোসেন রঞ্জ প্রমুখ।

বক্তরা বলেন, নৌকা প্রতীকে মনোনয়ন প্রাপ্ত নজরুল ইসলাম চৌধুরী একজন সাবেক বিএনপির সভাপতি এবং বিএনপি থেকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান হাইব্রিড আ.লীগ ও বিএনপি পরিবারের ছেলে। তার হাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বার বার নির্যাতনের শিকার হয়েছেন। হামলা-মামলার শিকার হয়েছেন।

বক্তারা আরো বলেন, মানননীয় প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ তিনি বিএনপি নেতাকে পরিবর্তন করে দলের যোগ্য, নিবেদিত, পরীক্ষিত নেতাকে মনোনয়ন দেবেন। এ সময় নৌকার মনোনয়ন পুনঃবিবেচনার জন্য দলীয় মনোনয়ন বোর্ডের সদস্যদের কাছেও অনুরোধ করেন।

এ প্রসঙ্গে মো. নজরুল ইসলাম চৌধুরী বলেন, আমি কোনোদিন বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলাম না। বর্তমানেও আমি তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পদে রয়েছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com