সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আন্দোলন করে সরকারের পতন ঘটানো যাবে না : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। ষড়যন্ত্র আর আন্দোলন করে জনগণের ভোটে নির্বাচিত এই সরকারের পতন ঘটানো যাবে না।
আজ শনিবার টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, টাঙ্গাইল জেলা পরিষদের  চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক,  বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, টাঙ্গাইলের বিভিন্ন আসনের সংসদ সদস্য ছোট মনির, জোয়াহেরুল ইসলাম, ছানোয়ার হোসেন  প্রমুখ বক্তব্য রাখেন।
ড. মো: আব্দুর রাজ্জাক  আরো বলেন, আমরা কোন আন্দোলন সংগ্রামকে ভয় পাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের আমলে দেশ  উন্নয়নের দিকে এগিয়ে চলেছে।  উন্নয়নের জোয়ারে সকল ষড়যন্ত্রকারী  ভেসে যাবে।
কৃষিমন্ত্রী বলেন, ছাত্ররাই ছাত্রলীগ করবে। অছাত্র, বেশি বয়সি ও বিবাহিতদেরকে ছাত্রলীগে স্থান  দেয়া হবে না। এক্ষেত্রে নীতিমালা কঠোরভাবে মানা হবে।
ছাত্রলীগের  নেতা- কর্মীদের উদ্দেশে ড. রাজ্জাক বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি সুশৃঙ্খল,  সুদক্ষ ও ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের চেতনার ও দর্শনের সংগঠন। আর এই সংগঠনের নেতা হলেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের কর্মীদের এ বিষয়গুলো মনে রাখতে হবে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণœ করে এমন কোন কাজে জড়িত হওয়া যাবে না।
কৃষিমন্ত্রী বলেন, কোন বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে না।
অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com