বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

অবশেষে চেকের দেখা পেলেন কাঁচা বাদামের গায়ক

এবার চেকের দেখা পেলেন বীরভূমের ভুবন বাদ্যকর। আজ রবিবার ভুবনের বাসায় এসে স্থানীয় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু খাবার, মিষ্টি, শীতের কম্বল ও একটি চেক তুলে দেওয়া হয়। এ সময় তার চেহারায় দীপ্তি লক্ষ্য করা যায়।

ভুবন বাদ্যকরের কাঁচা বাদামের গান ভিডিও করে লাখ লাখ টাকা আয় করে নিচ্ছেন ইউটিউবাররা। অথচ ভুবন পাচ্ছেন না কিছুই। আক্ষেপ ছিল তাঁর। থানায় গিয়ে অভিযোগও করেছেন। না, তাদের কাছে তেমন কিছু না পেলেও ভুবন বাদ্যকর স্থানীয় রাজনীতিকদের কাছ থেকে সমাদর পাচ্ছেন, সেই সঙ্গে উপহারসামগ্রী। স্থানীয় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ভুবনকে সম্মান জানিয়ে পাঁচ হাজার এক টাকার একটি চেক তুলে দেওয়া হয়।

এই চেক পেয়েই ভীষণ খুশি ভুবন বাদ্যকর।  এর আগে ভুবনের অভিযোগ ছিল, এই গান নেচে-গেয়ে অনেকেই লাখ লাখ টাকা রোজগার করে ফেলছেন। কিন্তু তাঁর হাত খালি। তাই নিয়ে দুবরাজপুর থানায় নালিশ জানান ‘বাদাম-গান’-এর স্রষ্টা ভুবন।

ভুবনের দাবি, তাঁর গান ইতোমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। নেটমাধ্যমে সেই গান আপলোড করে প্রচুর টাকা রোজগার করছেন অনেকে। সে কারণেই পুলিশের দ্বারস্থ তিনি। ভুবন বলেন, ‘গানটি ভাইরাল হওয়ার পর প্রচুর মানুষ বাড়িতে ভিড় করছে। সবাই আমার গান ভিডিও করতে চায়। তারপর সেই গান নেটমাধ্যমে ছেড়ে অনেক টাকা আয়ও করছে। অথচ আমার হাত খালি।’ ইউটিউবে তাঁর গানের স্বত্ব ‘সংরক্ষিত’ হিসেবে দেখাচ্ছে। অথচ ভুবন বলছেন, ‘আমার কোনো ইউটিউব অ্যাকাউন্টই নেই!’ ভুবনের দাবি, পুলিশ প্রশাসন তদন্ত করে প্রাপ্য টাকা তাঁকে পাইয়ে দিক।

অন্যদিকে, গান জনপ্রিয় হওয়ায় রীতিমতো খ্যাতির বিড়ম্বনায় পড়ে গিয়েছেন বাদাম বিক্রেতা ভুবন। রাতারাতি তারকার মর্যাদা পাচ্ছেন। রাস্তায় বেরোলেই অনেকে ছুটে এসে ছবি তোলার আবদার করছেন। তাতেই বেজায় ভয় পেয়ে গিয়েছেন ভুবন। এই কারণে শুক্রবার থানায় যাওয়ার সময় মাথায় হেলমেট পরে বাড়ি থেকে বেরোন তিনি। যাতে কেউ চিনতে না পারে। ভুবনের সন্দেহ, কেউ তাঁকে অপহরণ করতে পারে। থানায় পৌঁছেও জনপ্রিয়তার মাসুল গুনতে হয়েছে তাঁকে। সেখানেও অনেকেই ভুবনকে চিনতে পেরে ছবি তোলার আবদার করেন। হাসিমুখে অবশ্য সে আবদার মেটান ভুবন বাদ্যকর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com