বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সেরে উঠতে সময় লাগবে প্রিয়াঙ্কার

কলকাতার সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের পায়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তবে পুরোপুরি সেরে কাজে ফিরতে সময় লাগবে। গত শনিবার বেলা ৩টায় প্রিয়াঙ্কা সরকারের অস্ত্রোপচার শুরু হয়। কলকাতার মুকুন্দপুরের ওই হাসপাতালের চিকিৎসকরা অভিনেত্রীর মনোবল দেখে চমকে যান। তারা জানিয়েছেন, এই ধরনের গুরুতর আঘাতের রোগীকে দীর্ঘদিন বিশ্রামে থাকতে হয়। প্রিয়াঙ্কার অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। ফিজিওথেরাপি ও আধুনিক রিহ্যাবিলিটেশনের মাধ্যমে প্রিয়াঙ্কা দ্রুত সেরে উঠবেন। দুর্ঘটনার খবর জানার পর ছেলে সহজের দায়িত্ব নেন সাবেক স্বামী অভিনেতা রাহুল। তিনি জানিয়েছেন, সহজ ভালো আছে। প্রিয়াঙ্কার সঙ্গে একবার ফোনে কথা হয়েছে তার। অস্ত্রোপচারের পর বিকেলে তিনি দেখতে গিয়েছিলেন প্রিয়াঙ্কাকে। বিচ্ছেদের প্রভাব সন্তানের ওপর পড়তে দেননি প্রিয়াঙ্কা ও রাহুল। মূলত মায়ের সঙ্গে থাকলেও বাবার সঙ্গেও সময় কাটায় সহজ। দুই বাড়িতেই তার যাতায়াত রয়েছে। গতকাল টুইটার পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমাকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার জন্য, শুভকামনা ও প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ। আমি একটু একটু করে সেরে উঠছি। যদিও পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। ততদিন আশা করি আপনারা সঙ্গে থাকবেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com