বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
বলিউডের নব্বই দশকের অন্যতম সফল অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। তার গ্ল্যামারের সামনে হার মানে অনেক নায়িকা। তাইতো তাকে বলা হয় বলিউডের ‘আসল শহরের মেয়ে’। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন অনেক আগে। এমন এক তারকার আবার অভিষেকের কী আছে? এমন ভাবা পাঠকদের জানানো দরকার, এই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেছেন রাভিনা। ওয়েব সিরিজ ‘আরণ্যক’ মুক্তি পাবে আগামী ১০ নভেম্বর। এর প্রধান চরিত্র এক মারদাঙ্গা পুলিশ অফিসার। সেই চরিত্রেই রয়েছেন রাভিনা। তার সহশিল্পী পরমব্রত চট্টোপাধ্যায়, আশুতোষ রানা, মেঘনা মালিক, জাকির হুসেন ও ইন্দ্রনীল সেনগুপ্ত। হিন্দুস্তান টাইমসে দেওয়া সাক্ষাৎকারে রাভিনা কথা বলেছেন বলিউডে পারিশ্রমিকের অসমতা নিয়েও, ‘ইন্ডাস্ট্রি ইতিবাচকভাবে অনেক বদলেছে। এজন্যই আবার কাজে ফিরেছি। নারীরা এখন অনেক ক্ষেত্রেই সমান পারিশ্রমিক পাচ্ছেন। এটা সম্ভব হয়েছে যে রকম সিনেমা তৈরি হচ্ছে এবং নারীরা যে রকম চরিত্র পাচ্ছেন, সেজন্য। পুরো বিশ্বের দর্শক পাওয়ার কারণেও হয়েছে এমনটা।’