বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিয়ের খরচের বেশিরভাগ বহন করছেন ক্যাটরিনা

সিনেমা-গান বা সংলাপ ছাপিয়ে বলিউডে এখন আলোচনার বিষয় ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে।

কোথায় বিয়ে হচ্ছে— বিয়ের অতিথি কারা, বিয়ের খরচ, ওমিক্রম আতঙ্কে বিয়ের আয়োজন কীভাবে সারবেন এ দুই তারকা— এসব নিয়ে মাতামাতির শেষ নেই।

এরই মধ্যে জানা গেছে, বিয়ের ৭৫ শতাংশ খরচ দিচ্ছেন কনে ক্যাটরিনা কাইফ নিজেই। তা হলে কৌশল ভিকির কাঁধে পড়ছে খরচের ২৫ শতাংশ।

এদিকে রাজস্থানের বিলাসবহুল হোটেল সেজেছে নববধূর সাজে।

আজ বিকাল সাড়ে ৩টায় পাঞ্জাবি রীতিতে সেই হোটেলে গাঁটছড়া বাঁধবেন ক্যাট ও ভিকি।

বিয়ের ব্যবস্থাপনায় দুহাতে খরচ করছেন এ তারকা যুগল।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, অতিথিদের যাতায়াত, ৬ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সবার খাওয়া-দাওয়া, নিরাপত্তারক্ষীদের বেতন, বিয়ের যাবতীয় আয়োজন— সব খরচ ভাগাভাগি করে নিয়েছেন ক্যাট ও ভিকি। খরচের বেশিরভাগ তথা ৭৫ শতাংশ দেবেন ক্যাটরিনা। নিরাপত্তারক্ষীদের বেতন এবং আমন্ত্রিতদের যাতায়াতসহ আরও কিছু খাতে টাকা দিচ্ছেন কনে। বাকি ২৫ শতাংশ খরচ বহন করবেন ভিকি।

অনুষ্ঠান আয়োজনের খরচ কে বহন করছেন, সে প্রশ্ন করা যাচ্ছে না। কারণ রাজস্থানের সওয়াই মাধোপুর জেলার বিলাসবহুল হোটেল কর্তৃপক্ষ তারকা-যুগলের কাছ থেকে ভাড়া নিচ্ছেন না।

নিজেদের প্রচারের উদ্দেশ্যে এই প্রাসাদোপম রিসোর্ট বিনামূল্যে ব্যবহার করতে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

তবে ৭৫ শতাংশ খরচ করেও পকেট খালি হচ্ছে না ক্যাটরিনার। জানা গেছে, বিয়ের ভিডিও স্বত্ব বিপুল টাকার বিনিময়ে এক ওটিটি প্ল্যাটফরমকে বিক্রি করে দিয়েছেন ‘ভিক্যাট’ জুটি। বিয়ের ছবিও বিক্রি হবে। একটি স্বনামধন্য আন্তর্জাতিক পত্রিকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com