বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

শারজায় বিজয় উৎসবের উপস্থাপক ফেরদৌস-পূর্ণিমা

দেশের বিভিন্ন মঞ্চে এবং টিভির একাধিক আয়োজনে উপস্থাপনা করতে দেখা গেছে ফেরদৌস ও পূর্ণিমাকে। এ দুই চলচ্চিত্র তারকাকে এবার উপস্থাপনায় দেখা যাবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে।

১৮ ডিসেম্ব্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘বিজয় উৎসব ২০২১’-এর মঞ্চে উপস্থাপনা করতে দেখা যাবে ফেরদৌস-পূর্ণিমা জুটিকে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করছে দুবাইয়ের ‘বাংলাদেশ কনস্যুলেট জেনারেল’।সহযোগিতায় বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়।

বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থাপক হিসেবে অংশ নেওয়া প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘দেশের বাইরে যারা রেমিট্যান্স যোদ্ধা, মূলত তাদের জন্যই এ আয়োজন। এমন একটি আয়োজনে উপস্থিত থাকতে পারার মধ্যে আমি গর্ববোধ করছি। আর আমার সঙ্গে উপস্থাপনায় পূর্ণিমা যেমন স্বাচ্ছন্দ্যবোধ করে, আমিও ঠিক তাই। আশা করছি, এ আয়োজনে অংশ নেওয়ার অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে।’

ফেরদৌসের পাশাপাশি পূর্ণিমাও একই মত পোষণ করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com